ঢাকা-৬

খোকার ধারাবাহিকতায় জনগণ ইশরাককেই বেছে নেবে: রিজভী

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ AM
ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী © সংগৃহীত

১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী শেখ হাসিনাকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন সাদেক হোসেন খোকা। এরই ধারাবাহিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ভোটাররা খোকাপুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকেই বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলা মাঠে ইশরাক হোসেনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ১৯৯১ সালে সাদেক হোসেন খোকার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় এবারও জনগণ ইশরাক হোসেনকেই বেছে নেবে। এলাকাবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইশরাক হোসেন পুরান ঢাকার সন্তান। তিনি আপনাদেরই মানুষ। সবসময় আপনাদের সঙ্গেই থাকবেন।

রুহুল কবির রিজভী বলেন, জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাহসী যোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন ফ্যাসিবাদী শাসনামলে অন্যায়ভাবে আটক বিএনপি নেতাকর্মীদের পুলিশের হেফাজত থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইশরাকের মিছিলে একাধিকবার হামলা হয়েছে, কিন্তু তিনি কখনো মনোবল হারাননি। তার আচরণে তিনি সবসময় সহজ-সরলতা ও সততা দেখিয়েছেন। কখনো চরিত্রে দ্বিচারিতা দেখাননি।

জনসভায় ইশরাকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, রাজাকারদের ভোট দেওয়া যাবে না, একাত্তরের বিরোধীদের ভোট দেওয়া যাবে না। এরপর ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। গত ১৭ বছরের শাসনের সংশোধন এবং বাংলাদেশ কোন পথে যাবে, তা এই নির্বাচনেই নির্ধারিত হবে।

তিনি বলেন, নির্বাচিত হলে কোতোয়ালি, বংশাল, সূত্রাপুরসহ অবহেলিত এলাকাগুলোতে পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সমস্যার সমাধানও করা হবে বলে জানান তিনি।  

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9