নির্বাচনী ইশতেহারে রাজনীতিমুক্ত ও পেশাদার সশস্ত্রবাহিনীর অঙ্গীকার বিএনপির

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি ফটো

রাজনীতিমুক্ত পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের উপর জোর দিতে হবে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে দেশের প্রতিরক্ষা নীতির বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, প্রতিরক্ষা পররাষ্ট্র নীতি। অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের বাইরে রাখতে চাই।

বাংলাদেশের সাবেক সেনা প্রধান এবং পরবর্তিকালে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা ওয়ান র‌্যাংক  ওয়ান পেনশন (ওআরওপি) পলিসিটা চালু করতে চাইছি।

ইশতেহারে বলা হয়েছে, বিএনপি বিশ্বাস করে, সুশৃঙ্খল, রাজনীতিমুক্ত ও যুগোপযোগী সক্ষমতা গড়ে উঠা প্রতিরক্ষা বাহিনীই কেবল দেশকে নিরাপদ রাখতে পারে। সশস্ত্র বাহিনী যেন উন্নয়ন ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ইশতেহারে সুশৃঙ্খল ও আধুনিক সশস্ত্র বাহিনী, চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা, জাতীয় নিরাপত্তা কৌশল ও সার্বঙ্গীন পরিকল্পনা, যুগোপযোগী প্রতিরক্ষা নীতি ও ডকট্রিন, শক্তিশালী বিমান বাহিনী, শক্তিশালী নৌ বাহিনী ও সমুদ্র নিরাপত্তা, দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামাজিক ও প্রতিরোধমূলক কৌশল, গণতান্ত্রিক সামরিক ও বেসামরিক সম্পর্কের সুদৃঢ় কাঠামো প্রতিষ্ঠা করার বিষয়ে দলের অবস্থান পরিস্কারভাবে তুলে ধরা হয়।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9