বিএনপির ইশতেহার

স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ PM
ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের বিনামূল্যে বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। শিক্ষাখাতে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

ইশতেহারে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে মেয়েদের শিক্ষার কথা উল্লেখ করে বলা হয়, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পড়লেখার সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি মেয়েদের জন্য একাডেমিক ও কারিগরি শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে, যাতে গ্রাম বা শহর, যেখানেই হোক, প্রতিটি মেয়ে দক্ষতা অর্জন করে নিজের ভবিষ্যৎ গড়তে পারে।

ইশতেহারে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া এদেশে নারী শিক্ষা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬