প্রাথমিকে আকর্ষণীয় বেতনসহ তিন বিষয়ে জোর দেবে বিএনপি

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ PM
 বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত

ক্ষমতায় গেলে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আকর্ষণীয় বেতনসহ তিন বিষয়ে জোর দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে এ ঘোষণা দেয় দলটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বেলা সাড়ে তিনটা থেকে ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরু হয়। ইশতেহার পাঠ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

ইশতেহারে বলা হয়, শিক্ষার সকল স্তরে জোর প্রদান করা হবে, তবে প্রাথমিক শিক্ষায় জোর দেওয়া হবে বেশি। পুঁথিগত শিক্ষার পাশাপাশি মৌলিক মূল্যবোধ শিক্ষায় গুরুত্বারোপ করা হবে। প্রাথমিক স্কুলের শিক্ষকদের আকর্ষণীয় বেতন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে।

এছাড়া ক্ষমতায় গেলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সরকারিভাবে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬