স্কুল শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিত করবে বিএনপি

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ PM
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান © সংগৃহীত

স্কুল শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে এ ঘোষণা দেয় দলটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বেলা সাড়ে তিনটা থেকে ইশতেহার পাঠ অনুষ্ঠান শুরু হয়। ইশতেহার পাঠ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

ইশতেহারে বলা হয়, প্রতিটি স্কুলে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণি থেকে ছোট ছোট টিম করে পোষ্য প্রাণী পালনকে উৎসাহিত করা হবে। এর মূল উদ্দেশ্য হবে তাদের মধ্যে দায়িত্বজ্ঞান উন্নত করা। শিক্ষার্থীদের স্বেচ্ছায় অংশগ্রহণের ভিত্তিতে এটি বাস্তবায়ন করা হবে।

৪৪ পৃষ্ঠার ইশতেহারে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন নিয়ে মোট ৪১টি আশ্বাস দিয়েছে দলটি। এতে বলা হয়, বিএনপি দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী এবং সময় উপযোগী করে গড়ে তুলবে। বিএনপি'র শিক্ষানীতি হবে জীবনমুখী। শিক্ষার সব স্তরে জোর প্রদান করা হবে, তবে প্রাথমিক শিক্ষায় জোর দেওয়া হবে বেশি। মৌলিক মূল্যবোধ শিক্ষায় গুরুত্বারোপ করা হবে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়।   

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬