বিএনপির ইশতেহার

উপাচার্যের সঙ্গে ৮ জন উপ-উপাচার্য থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ PM
বিএনপি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএনপি ও জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে দেশের বিভিন্ন সেক্টরে নানা উন্নয়ন ও সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ৪৪ পৃষ্ঠার ইশতেহারে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন নিয়ে মোট ৪১টি আশ্বাস দিয়েছে দলটি।

সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন নিয়েও প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আটটি আঞ্চলিক শাখায় বিভক্ত করা হবে। প্রতিটিতে একজন উপ-উপাচার্য নিয়োজিত থাকবেন, যাতে প্রশাসনির ব্যবস্থার উন্নয়ন ও পাঠক্রম যুগোপযোগী ও শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারা দেশের কলেজগুলো বর্তমানে পরিচালনার জন্য একজন উপাচার্য ও দুইজন উপ-উপাচার্য রয়েছেন। 

জানা যায়, আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। শিক্ষাখাতে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬