তাহেরীর অফিসে প্রশাসনের তালা

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ AM
তাহেরীর অফিসে তালা

তাহেরীর অফিসে তালা © টিডিসি ফটো

‎হবিগঞ্জ-৪ (শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর একটি নির্বাচনী অফিস সিলগালা করেছে প্রশাসন। আচরণবিধি অনুযায়ী একটি ইউনিয়নে একটি মাত্র নির্বাচনী অফিস রাখার নিয়ম থাকলেও তিনি দুটি অফিস খোলায় এ ব্যবস্থা নেওয়া হয়।
‎
‎রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অফিসটি সিলগালা করেন।
‎
‎প্রশাসন সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজারে একটি ও একই ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আরেকটি অফিস খোলেন প্রার্থী মুফতি তাহেরী। এর মধ্যে নতুন ব্রিজ এলাকার অফিসটি সিলগালা করা হয়।
‎
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী বলেন, 'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অফিসটি সিলগালা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।'
‎
‎এ বিষয়ে জানতে চাইলে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, 'আমরা প্রচারণা শেষে ফিরে দেখি অফিসটি সিলগালা করা হয়েছে। ‎পরে জানতে পারি নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এ ব্যবস্থা নিয়েছেন। বড়কোটা বাজারে যে অফিসের কথা বলা হচ্ছে, সেটি আমাদের মূল অফিস নয়-সেখানে শুধু প্রার্থীর ব্যানার টানানো হয়েছিল। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।'

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬