ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চকরিয়ায় ১৩০ কেন্দ্রে অনলাইন ক্যামেরা নজরদারি

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ AM
ভোটকেন্দ্রে অনলাইন ক্যামেরা কার্যক্রম পরীক্ষা

ভোটকেন্দ্রে অনলাইন ক্যামেরা কার্যক্রম পরীক্ষা © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোটের প্রস্তুতি হিসেবে চকরিয়া থানা ১৩০টি ভোটকেন্দ্রে অনলাইন ক্যামেরা কার্যক্রম পরীক্ষা চালিয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মনির হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব নূর আলম মাসুম সিদ্দিকী–এর নেতৃত্বে গঠিত টিমগুলো বিভিন্ন ভোটকেন্দ্র, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা স্থানীয় জনসাধারণের সঙ্গে স্বতঃস্ফূর্ত মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন ও সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

চকরিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ১৩০টি কেন্দ্রে অনলাইন ক্যামেরা সার্বক্ষণিকভাবে কার্যকর থাকবে, যাতে ভোটপ্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ রাখা যায়।

ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, 'আমরা চাই ভোটের দিন সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এজন্য পুলিশ সবসময় মাঠে থাকবে এবং সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।'

এছাড়া, থানার অন্যান্য কর্মকর্তারা স্থানীয়দের সচেতন করার পাশাপাশি ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি অব্যাহত রাখবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা, সমঝোতা চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬