‎নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: হবিগঞ্জে বিএনপি প্রার্থী ও তাঁর ছেলেকে ইসির শোকজ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ AM
বিএনপি নেতা ও তার ছেলে

বিএনপি নেতা ও তার ছেলে © টিডিসি ফটো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সাল ও তাঁর ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গত ১৫ জানুয়ারি বিএনপি প্রার্থী এস এম ফয়সালের পক্ষে ভোট চাওয়া হয়েছে।
‎
‎বিষয়টি জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি পরিপন্থি বলে উল্লেখ করে কমিশন গত ৩১ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে নোটিশ জারি করে। সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশটি প্রকাশিত হয়।
‎
নোটিশে বলা হয়েছে, ভোট গ্রহণের পূর্বে কোনো প্রার্থী বা তাঁর পক্ষে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ক্ষুণ্ন করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
‎
‎নির্বাচন কমিশন প্রার্থী এস এম ফয়সাল ও তাঁর ছেলেকে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ বিষয়ে বিএনপি প্রার্থী এস এম ফয়সালের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‎
‎উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশন সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬