টিআইবির গবেষণা

গণঅভ্যুত্থানের পর ৬০০ সহিংসতার ৫৫০টিতে বিএনপি জড়িত, জামায়াত কতটি?

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ PM
টিআইবির সম্মেলন কক্ষে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে

টিআইবির সম্মেলন কক্ষে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে © সংগৃহীত

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সহিংসতার ৯১.৭ শতাংশ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা যুক্ত ছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) টিআইবির সম্মেলন কক্ষে ‘স্বৈরাচারের পতনের দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, এ সময়ে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকাংশেই অকার্যকর ছিল। দলগুলো সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত নিজ কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অন্তর্কোন্দল ও সহিংসতা অব্যাহত আছে। ২০২৪ সালের আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ হাজার ৮২ জন। 

আরও পড়ুন: তত্ত্বীয় গবেষণাই সার, পেটেন্ট শূন্যতায় দেশীয় গবেষকরা

এসব ঘটনার মধ্যে ৫৫০টি ঘটনায় বা ৯১.৭ শতাংশে বিএনপি যুক্ত ছিল। আওয়ামী লীগ ১২৪টি ঘটনায় (২০.৭ শতাংশ) এবং জামায়াত ৪৬টি ঘটনায় (৭.৭ শতাংশ) সম্পৃক্ত ছিল। 

সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা প্রতিষ্ঠান ও কার্যক্রমের দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ও সংঘাত – পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে চাঁদাবাজি; সিলেটের কোয়ারি ও নদ-নদী থেকে পাথর লুটপাট; সেতু, বাজার, ঘাট, বালু মহাল ও জল মহাল ইত্যাদি ইজারা নিয়ন্ত্রণ; এসব ক্ষেত্রে দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকা; কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারা এর জন্য দায়ী।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬