ডাকসু নিয়ে মন্তব্য: সেই নেতার সব পদ স্থগিত করল জামায়াত

২৭ জানুয়ারি ২০২৬, ১২:১১ PM
বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান

বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করায় বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের পদ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে তাকে সংগঠনের সকল ধরনের সাংগঠনিক দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) জামায়াতের পক্ষ থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। দলের নীতি ও আদর্শ পরিপন্থি বক্তব্যের দায়ে জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানের সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে জেলা সহকারী সেক্রেটারির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্তা, ভিডিও ভাইরাল

জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানায়, শামীম আহসানের মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের আদর্শ সমুন্নত রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে দলটি আরও কঠোর অবস্থান নেবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের সমর্থনে আয়োজিত ওই সভায় তিনি বলেন, ‘আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে—যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9