৩০ জানুয়ারি নোয়াখালীতে আসছেন জামায়াতের আমির

২৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ AM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ PM
সোমবার রাতে জেলা কার্যালয়ে জামায়াতের প্রেস বিফ্রিং

সোমবার রাতে জেলা কার্যালয়ে জামায়াতের প্রেস বিফ্রিং © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে নোয়াখালীতে। সেই ধারাবাহিকতায় আগামী ৩০ জানুয়ারি জেলা শহর মাইজদীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা জামায়াতের কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করে জেলা আমীর খন্দকার ইসহাক।

তিনি বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকালে জেলা শহর মাইজদীর নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।    

জানা যায়, জামায়াতের আমিরের সফরকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই সফরকে ঘিরে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে আমীর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসন্ন নির্বাচনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দলীয় নেতাকর্মীরা। এতে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে।

প্রেস বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রচার সম্পাদক ডাক্তার বোরহান উদ্দিন, শহর আমীর মাওলানা ইউসুফ, শহর সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মিরাজ, ছাত্রশিবির শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9