দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা

২৭ জানুয়ারি ২০২৬, ০২:১৩ AM
বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার

বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করে জামায়াতে যোগদানের ঘোষণা দিয়েছেন। 

সোমবার (২৭ জানুয়ারি) রাত অনুমান ৮ টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি উঠানে এক কলস দুধ দিয়ে গোসল করেন এবং দল পরিবর্তনের ঘোষণা দেন। এসময় দাড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন। 

এ সময় জালাল হাওলাদার ছাড়াও বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, কলেজ ছাত্রদল নেতা রাকিব খান, সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম, ওয়ার্ড যুবদল নেতা নিজাম মৃধা ও তাদের কয়েকজন সমর্থক দল  ত্যাগের ঘোষণা দেন এবং পরে তারা বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ড. মাসুদের উঠান বৈঠকে যোগদান করেন।

জালাল হাওলাদার বলেন, 'নিজের ইচ্ছা থেকেই আমি দল ত্যাগ করেছি। বিশেষ কোনো কারণ নেই। তবে দলের ইমেইজ দিন দিন খারাপের দিকে যাচ্ছে দাবি করে তিনি বলেন, ড. মাসুদ দলের উর্দ্ধে উপজেলা বাসির জন্য কাজ করেন। তাকে পছন্দ করি। এখন থেকে তার সঙ্গেই রাজনীতিতে থাকবেন বলেন তিনি।'

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, 'জামায়াতের বেশ কিছু গুপ্ত কর্মী আমাদের দলে সুকৌশলে বহুবছর ধরে নিয়মিত কাজ করেছে এমন তথ্য আমরা পেয়েছি। প্রমাণ করার পরে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনা দীর্ঘ মেয়াদী গুপ্ত পরিকল্পনা হতে পারে। নির্বাচনে দলের প্রার্থীকে আলোচনায় রাখার জন্য এগুলা একটি গুপ্ত রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন তিনি।'

চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকারের ব্যর্থতার ব্যানার সরালো প্রক্টরিয়াল বডি, পুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9