অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান

২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ PM
দয়াগঞ্জ জেলেপাড়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন ড. আব্দুল মান্নান

দয়াগঞ্জ জেলেপাড়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন ড. আব্দুল মান্নান © সংগৃহীত

পুরান ঢাকার অবহেলা আর নয়, এবার আধুনিক সকল সুবিধা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ মটর পার্টস এবং টায়ার টিউব ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এই প্রতিশ্রুতি দেন তিনি।

সমিতির জয়েন্ট সেক্রেটারি মুজাদ্দিদ খান আরাফির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম। নর্থব্রুক হল রোডের বাংলাবাজার সমিতির অফিসে কোষাধ্যক্ষ মোহাম্মদ কুদ্দুস মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় ড. মান্নান বলেন, আমরা পুরান ঢাকার অবহেলা আর দেখতে চাই না। আধুনিক সকল সুবিধা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মুল করা হবে, ফুটপাত দখলমুক্ত করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ বিশেষত পুরান ঢাকার মানুষ অধিকার বঞ্চিত। আমরা বিজয়ী হলে পুরান ঢাকার যানজট সমস্য, গ্যাস সমস্যাসহ সকল মৌলিক সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

মতবিনিময় শেষে গণসংযোগে অংশগ্রহণ করেন ড. মান্নান। সন্ধ্যায় গেন্ডারিয়া ৪০ নং ওয়ার্ডের দয়াগঞ্জ জেলেপাড়ায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। শ্রী শ্রী রক্ষা কালী মাতা বিগ্রহ কালীমন্দিরের সভাপতি শান্তি কুমার দাসের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি গেন্ডারিয়া উত্তর থানা জামায়াতের আমির গোলাম আজম। পথসভায় সনাতন ধর্মাবলম্বী কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মন্দির কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার দীপক কুমার দাসের সঞ্চালনায় পথসভায় ড. আব্দুল মান্নান বলেন, ঢাকা-৬ আসনে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবেন। আপনারা কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই এদেশের নাগরিক সবাই বাংলাদেশি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬