‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক

২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ AM
ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থী মো. এনায়াত উল্লা’র সঙ্গে দাঁড়িপালা স্লোগান দুই ব্রিটিশ নাগরিক

ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থী মো. এনায়াত উল্লা’র সঙ্গে দাঁড়িপালা স্লোগান দুই ব্রিটিশ নাগরিক © সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড এলাকায় গতকাল বিকেলে আসন্ন জাতীয় নির্বাচনের গণসংযোগ করছিলেন ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়াত উল্লা। এ সময় তার কর্মী ও সমর্থকেরা কাঠ ও প্লাস্টিকের ঝুড়ি দিয়ে তৈরি দাঁড়িপাল্লা নিয়ে স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ সেই স্লোগানে কিছুক্ষণের জন্য গলা মেলাতে দেখা যায় দুই বিদেশিকে। তাদের একজন নারী, অন্যজন পুরুষ।

এসময় বিদেশিদের স্লোগান দিতে দেখে এনায়াত উল্লা তাদের দিকে এগিয়ে যান। তিনিও তাদের সঙ্গে কিছুক্ষণ ‘দাঁড়িপাল্লা’, ‘দাঁড়িপাল্লা’ স্লোগান দেন। এতে ওই এলাকায় কিছুটা ভিড় জমে যায়।

এ ঘটনার পর দুই বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় পুরুষ বিদেশি জানান, তারা ব্রিটিশ নাগরিক। বাংলাদেশে ঘুরতে এসেছেন।

নারী পর্যটকও সাংবাদিকদের কাছে জানতে চান, যার জন্য তারা স্লোগান দিলেন—তিনি কে? পরিচয় জানানোর পর তারা কুশল বিনিময় করে চলে যান।

প্রসঙ্গত, ঢাকা-৭ আসন লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও কোতোয়ালির আংশিক এলাকা নিয়ে গঠিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ থেকে ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড এ আসনের অন্তর্ভুক্ত। এ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার।

 

কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬