মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাড়িতে ‘অবরুদ্ধ’ জামায়াত প্রার্থী, কী হবে আসনটির?

২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ PM
অবরুদ্ধ জামায়াত নেতা

অবরুদ্ধ জামায়াত নেতা © সংগৃহীত

দলের সিদ্ধান্ত মনোনয়ন প্রত্যাহার করতে হবে। কিন্তু নেতাকর্মীরা চান না। এতেই বিপাকে পড়েছেন জামায়াত নেতা। ‘অবরুদ্ধ থাকায়’ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি মৌলভীবাজার-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজনগর উপজেলার দত্তগ্রামে নিজ বাড়িতে তাকে ‘অবরুদ্ধ’ করে রাখেন এলাকাবাসী ও কর্মী-সমর্থকরা।

এদিকে মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে চূড়ান্ত করা হয়েছিল। জামায়াত প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার না করায় আসনটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

জানা যায়, আজ বিকেলে জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের মোবাইল ফোনে কল দিলে মাসুম আহমেদ নামে একজন জানান, আব্দুল মন্নানকে একটি রুমের মধ্যে তালাবদ্ধভাবে রাখা হয়েছে। যাতে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন। পুরো বাড়ি কর্মী সমর্থকরা ঘিরে রেখেছেন।

এর আগে জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের ছেলে ডা. তানভীর বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করেছেন। এজন্য তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন এজন্য সকাল থেকে বাড়িতে সাধারণ মানুষ এসে বাবাকে অবরোধ করে রেখেছেন। তবে এখানে জামায়াতের কোন নেতা নেই। সবাই আমাদের এলাকাবাসী ও আমার বাবার কর্মী।’

অবরোধকারীরা জানান, আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত অবরোধ করে রেখেছি যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন। দীর্ঘদিন ধরে আব্দুল মন্নানের সঙ্গে কাজ করেছি। তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেবো।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘আব্দুল মন্নান নামে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।’

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950