পে স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা 

১৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩২ PM
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পে স্কেল নিয়ে পে কমিশন কাজ করছে। তারা একেবারেই থেমে নেই নিরবিচ্ছিন্নভবে কাজ করছে। আমি একটা ডেট ঠিক করে বলব। তখন আপনারা সব জানতে পারবেন।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আরও দুটি পে কমিশন আছে। জুডিশিয়ারি পে কমিশন এবং সশস্ত্র বাহিনী পে কমিশন। তারাও তাদের সুপারিশ পাঠাবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিদেশে পাঠানোর লক্ষ্যে ৬০ হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, ভারী এবং হালকা যানবাহন চালানোয় দক্ষতা তৈরিতে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
 
উপদেষ্টা আরও বলেন, ‘জ্বালানি সরবরাহ করার বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জের। এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোতে পুলিশের ব্যবহারের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬