খালেদা জিয়ার মৃত্যু

মালদ্বীপে বিভিন্ন দেশের কূটনীতিকদের শোক বইয়ে স্বাক্ষর

০৩ জানুয়ারি ২০২৬, ১১:১৯ AM
শোক বইয়ে স্বাক্ষর

শোক বইয়ে স্বাক্ষর © সংগৃহীত

বাংলাদেশের প্রাক্তন নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা শোকবার্তা জমা দিয়েছেন।

বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে বৃহস্পতিবার (১ জানুয়ারি) শোকবইতে সই করতে আসেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো, ভারতের হাইকমিশনার জি. বালাসুব্রহ্মণ্যম এবং শ্রীলঙ্কার হাইকমিশনার মোহাম্মদ রিজভী হাসান।

হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ ডিসেম্বর থেকে শোকবইটি খোলা হয়েছে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কূটনীতিকরা শোকবইতে স্বাক্ষর করার সময় নিজের দেশের জনগণের পক্ষ থেকে সমবেদনা জানানোর পাশাপাশি, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বেগম খালেদা জিয়ার অবদানকে স্মরণ করেন।

শোক প্রকাশ ও সমবেদনা জানানোর অংশ হিসেবে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের ভবনের জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি, দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এবং অন্যান্য উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশ করেছেন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage