আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী

০২ জানুয়ারি ২০২৬, ১২:১৬ AM
মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন,  ‘ইলেকশনই পুলসিরাত নয়। আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর এবং সেটা হবে দীর্ঘ’। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফারুকী বলেন, ‘একটা স্থিতিশীল বাংলাদেশ চাইলে প্রধান দুই দল—বিএনপি এবং জামায়াত-এর মধ্যে একটা শ্রদ্ধাপূর্ণ এবং ফাংশনাল রিলেশনশিপ থাকা দরকার। বহু বিষয়ে মতপার্থক্য থাকবে, কারণ দুইটা দল আলাদা। কিন্তু একটা রেসপেক্টফুল ওয়ার্কিং রিলেশন না থাকলে নির্বাচনের পরে বহুমুখী শত্রুর আক্রমণে সরকার পরিচালনাই কঠিন হবে। হাউজ ক্লিনিং, রিফর্ম, পলিসি ইমপ্লেমেনটেশন তো অনেক দূরের কথা।’

তিনি আরও বলেন, মনে রাখতে হবে, ‘আগামী সরকার পরিচালনা সহজ কিছু হওয়ার কোনো সুযোগই নাই। এই জন‍্যই কবি বলে ওঠেন, কোনো কোনো নির্বাচনে জেতা পরাজয়ের মতোই হয়ে উঠতে পারে।’

শেষে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে উপলক্ষ করে দুই দলের এই যোগাযোগকে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আশাব্যঞ্জক ভাবতে চাই। যোগাযোগ গভীর হোক, শ্রদ্ধাপূর্ণ হোক।’

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬