ভবিষ্যৎ সরকার প্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত—কেন বললেন ফারুকী

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ PM
মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

পোস্টে ফারুকী লেখেন, ‘পিলখানা: থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটা গাড়ীতে বসে বসে আবার দেখছিলাম। শুরুর দিকে জেনারেল শাকিলের সাথে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বিট্রেয়াল কি হতে পারে আমার জানা নাই। র‍্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না, বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিলো ৫৭ জন অফিসারকে। 

তিনি লেখেন, এই বেঈমানির পেছনে কি সেনাবাহিনীর প্রতি তার প‍্যাথলোজিক‍্যাল হেইট্রেড কাজ করেছে? এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দি গভর্নমেন্ট যিনিই হবেন তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬