গুলশানের বাসভবন থেকে সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি

৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ AM
খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি © টিডিসি ফটো

জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সংসদ ভবনের দিকে নেওয়া হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মরদেহবাহী গাড়ি বাসভবন থেকে রওনা হয়।

এর আগে সকাল সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি রওনা হয়। গাড়িতে মোড়ানো রয়েছে লাল-সবুজের দেশের পতাকা।

বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬