বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, সময়ই বলবে কপাল কেমন: রুমিন ফারহানা

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা © সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি জানি না বাপের মতো বেটিরও কপাল আছে কিনা। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র সময়ই এর উত্তর দেবে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুল্লা আবর আলী বাজার খেলার মাঠে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেয়নি।

তিনি শহিদ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে বলেন, আজ ঢাকায় তার জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানি না, ওসমান হাদির পর কার নাম আছে এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে একইভাবে দেশের ভিতরেও ষড়যন্ত্র থেমে নাই।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬