আনিসুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ

২০ ডিসেম্বর ২০২৫, ১০:০০ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০০ AM
অগ্নিসংযোগ

অগ্নিসংযোগ © সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলামের হাটহাজারী সাদেক নগরস্থ গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় এ হামলা চালানো হয়।

জানা গেছে, শতাধিক দুর্বৃত্ত গাড়ি ও মাইক্রোবাসে এসে আনিসুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। তবে তিনি ও পরিবারের সদস্যরা কেউ ওই সময় বাড়িতে ছিলেন না। হামলাকারীদের হাতে অস্ত্র, লাঠিসোঁটা ও মুখে মাস্ক ছিল।

হামলাকারীরা আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। তছনছ করে ফেলে ঘরের আসবাব। একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যায় বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, আটক ১০ 
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ, দুজন গুরুতর আহত
  • ১০ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন
  • ১০ নভেম্বর ২০২৬
তিন জেলায় বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
বিএইউএসটিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
চাপাতি-ককটেলসহ ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950