আসিফ-মাহফুজের দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে প্রকাশ্যে এল ‘তৃণমূল এনসিপি’

১১ ডিসেম্বর ২০২৫, ১০:০০ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ PM
তৃণমূল এনসিপির উদ্যোক্তা মুনতাসির মাহমুদ এবং দুই উপদেষ্টা (ইনসেটে)

তৃণমূল এনসিপির উদ্যোক্তা মুনতাসির মাহমুদ এবং দুই উপদেষ্টা (ইনসেটে) © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেঙে ‘তৃণমূল এনসিপি’ নামে নতুন একটি দল গঠনের ঘোষণা দিয়েছেন দলটির সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের দুর্নীতি তদন্তের দাবিতে প্রকাশ্যেও এসেছে দলটি। রাত ৯টার পরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এই দল।

বিভিন্ন অভিযোগে এনসিপি থেকে বহিষ্কারের পর থেকেই দলটির বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়ে আসছিলেন মুনতাসির মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিক্ষোভে সাবেক দুই উপদেষ্টার দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে মুনতাসির মাহমুদ বলেন, খুব দ্রুত তৃণমূল এনসিপির কার্যক্রম শুরু হবে। যারা জুলাইকে ধারণ করে সততা ও নীতির উপরে থেকে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, তারা যোগাযোগ করুন।

এর আগে গত ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে তিনি তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘তৃণমূল এনসিপি গঠন এখন সময়ের দাবি। সারাদেশ থেকে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা যোগাযোগ করছে। সব জায়গা থেকে ভাল সাড়া পেলে আমি আল্লাহর উপর ভরসা করে উদ্যোগ নিবো, ইনশাআল্লাহ।’

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9