এনসিপি থেকে মনোনয়ন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ PM
অধ্যাপক ড. মাইমুল আহসান খান ও ঢাবি লোগো

অধ্যাপক ড. মাইমুল আহসান খান ও ঢাবি লোগো © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আসন্ন সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ড. মাইমুল আহসান খান। এনসিপি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম রয়েছে। 

ড. মাইমুল আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ছিলেন। বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তার পরিচিতি রয়েছে।

ইতোপূর্বে জাতীয় এক সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে সাবেক এই অধ্যাপক বলেন, দেশকে রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে বাঁচাতে হলে, দেশকে একটা স্ট্রিম লাইনে আনতে বড় ধরনের একটা গণভোট আগেই দরকার ছিল। অনেক দেরিতে গণভোট হবে বলা হচ্ছে, তারপরও যদি এটা না হয়, মহাসমস্যায় পড়ে যাব, এটাই ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হয়ে যাবে।

ট্যাগ: এনসিপি
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬