আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ AM
গণঅধিকার পরিষদের লোগো

গণঅধিকার পরিষদের লোগো © টিডিসি সম্পাদিত

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। রবিবার (৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে দলটির নেতৃবৃন্দ এ হামলাকে নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে অভিহিত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আসাদুজ্জামান ফুয়াদের ভূমিকা অপরিসীম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিদ্রোহী ভূমিকা ফ্যাসিবাদের ওপর আতঙ্ক সৃষ্টি করেছিল। বিশেষ করে, জুলাই গণঅভ্যুত্থানের পরেও সংস্কার, বিচার ও নির্বাচনের ক্ষেত্রে তার ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা ঈর্ষণীয়। এমন একজন জাতীয় নেতাকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, এ কাপুরুষোচিত হামলা আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। নির্বাচনের সময়ে রাজনৈতিক সমালোচনা হলো গণতান্ত্রিক সৌন্দর্য। সেই সমালোচনাকে কেন্দ্র করে যদি জাতীয় নেতাদের ওপর হামলা চালানো হয়, তাহলে আসন্ন নির্বাচন উৎসবমুখর হওয়ার আশা ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ,অবিলম্বে আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একইসঙ্গে সকল রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950