শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রচারণা, এলাকাজুড়ে ক্ষোভ

০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ © টিডিসি ফটো

ডিসেম্বর বিজয়ের মাস। ৯ মাসের রক্তক্ষয়ের বিনিময়ে যে বিজয় এসেছে, সেই মাসেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (৭ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে।

জানা গেছে, সেদিন দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা বের হয়। পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সমাবেশের সময় প্রার্থীসহ দলীয় নেতাকর্মীরা জুতা পায়ে শহীদ মিনারের ওপর উঠে পড়েন।

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা জুড়ে নিন্দার ঝড় বইছে। কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিজয়ের মাসে শহীদ মিনারে জুতা পায়ে ওঠা অত্যন্ত আপত্তিকর। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, সেখানে জুতা পরে ওঠা শহীদদের অবমাননা ছাড়া কিছু নয়। এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এ বিষয়ে মন্তব্য জানতে প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, ‘শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শুধু বিজয়ের মাসেই নয়, প্রতিদিনই আমাদের কর্তব্য। আমার মনে হয়, বিষয়টি তারা বুঝে না-ই করে ফেলেছেন।’

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ‘সময়টি আমি পরিষদে ছিলাম না। ভিডিওটি দেখেছি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা ছাড়া কোনো মন্তব্য করতে পারছি না।’

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9