তিন দাবিতে এবার ঢাকায় অবস্থানের সিদ্ধান্ত প্রাথমিকের সহকারী শিক্ষকদের

৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২৫ PM
দাবি আদায়ে ঢাকায় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

দাবি আদায়ে ঢাকায় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা © ফাইল ছবি

১০ম গ্রেডে বেতন দেওয়াসহ তিন দাবিতে এবার ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন শুরু করবেন তারা। শিক্ষকদের চারটি সংগঠনের নেতারা একযোগে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ১০ম গ্রেড প্রদান; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক নেতারা ১৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে গেলে বলা হয়েছিল, তাদের দাবি পে কমিশনে আছে। পরে পে কমিশনের সভায় গেলে জানিয়ে দিয়েছে, তাদের এটি এখতিয়ারভুক্ত নয়।’

আরও পড়ুন: ‘জবাবদিহির আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা’

প্রতিশ্রুতি দিলেও সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শামছুদ্দীন মাসুদ। তিনি বলেন, ‘আমরা চার সংগঠন মিলে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, সময়ের প্রয়োজনে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি জানানো হবে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬