নির্বাচনী এলাকায় হেনস্থার শিকার ব্যারিস্টার ফুয়াদ

০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২২ PM
ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থাকারীদের একাংশ এবং ইনসেটে ফুয়াদ

ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থাকারীদের একাংশ এবং ইনসেটে ফুয়াদ © সংগৃহীত ও সম্পাদিত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে বরিশালে তার নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর সময় হেনস্থা করার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) জাতীয় সংসদের নির্বাচনী আসন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এলাকায় প্রচারণা চালাতে গেলে তার পাশে একদল লোক এসে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেন।

এসময় ব্যারিস্টার ফুয়াদকে এবং তার সঙ্গীদের কোনোরকম প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।

এরপর আবার হেনস্থাকারী ব্যক্তিদেরকে আলাদা মিছিল নিয়ে ফের স্লোগান দিতে দেখা যায়। সেসময় তারা ‘ফুয়াদের দুই গালে, জুতা মার তালে তালে’; ‘মিথ্যাবাদীর দুই গালে, জুতা মার তালে তালে’; ‘ফুয়াদের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬