আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়, বাটপার ও ডাকাতের দল: ব্যারিস্টার ফুয়াদ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ AM
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ © সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়, এটি ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতদের সংগঠন।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে ইনকিলাব কালচারাল সেন্টারে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে জাতীয় রাজনীতি, তার ভিত্তি তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেই জাতীয়তাবাদী রাজনীতির শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি নতুন রাজনৈতিক ফেনোমেনা তৈরি করতে হবে, যার মধ্যে থাকবে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও জনগণের অধিকার রক্ষার প্রত্যয়।’

তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তাঁকে বিক্রি করতে গিয়ে মুক্তিযুদ্ধের অন্যান্য নায়কদের ইতিহাস থেকে মুছে দিয়েছে।’

আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্কুল-কলেজ-মাদ্রাসায় আজ যত কর্মসূচি

বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা প্রতীকধারী এবং খেতাবপ্রাপ্তদের বড় অংশ বিএনপিতে রয়েছে। কারণ, আওয়ামী লীগ প্রকৃত মুক্তিযুদ্ধের দল নয়।’

আন্দোলনের প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করেও যেমন তার মালিকানা নিয়েছে, তেমনি যদি আমরা সতর্ক না থাকি, তাহলে ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনের মালিকানাও তারা এবং দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘দেশে আবারও ওয়ান-ইলেভেনের মত রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। সেই লক্ষ্যে নতুন বয়ান, গল্প এবং রাজনৈতিক চরিত্র নির্মাণে পরিকল্পিত প্রচেষ্টা চলছে। জনগণকে সজাগ থাকতে হবে।’

ডাকসুর উদ্যোগ জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9