‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে মির্জা ফখরুলের শুভেচ্ছা 

০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ PM
সানজিদা ইসলাম তুলি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সানজিদা ইসলাম তুলি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সানজিদা ইসলাম তুলি। তার এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার ও গুম নিয়ে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলিকে প্রাণঢালা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য সানজিদা ইসলাম তুলির মনোনীত হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মানবাধিকার এবং বিশেষ করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তুলির কাজের স্বীকৃতি অনন্য ও তাৎপর্যময়। 

এটি দেশের অনেক পরিবারের মুখোমুখি হওয়া কঠিন সংগ্রামের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই পুরস্কারপ্রাপ্তি ন্যায়বিচারের দাবির সঙ্গে বিশ্ববাসী উৎসাহিত হবে নিঃসন্দেহে। আমি সানজিদা ইসলাম তুলিকে তার কাজের স্বীকৃতি ও পুরস্কারের জন্য প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।’

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9