বহিষ্কৃত ৪ নেতাকে দলে ফেরাল বিএনপি

০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ বিরোধী কর্মকান্ডের অভিযোগে দল থেকে বহিষ্কৃত ৪ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। আজ শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলে ফেরা নেতারা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও মধুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক; কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি জাহেদুল হুদা।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬