বাম মোর্চার যমুনা অভিমুখে মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত বেশ কয়েকজন

০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ PM
গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জে আহত

গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জে আহত © সংগৃহীত

বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর নিয়ে করা রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে যমুনা অভিমুখে রওনা দেওয়া বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন আহত হন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলে অংশ নেয়, বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্ট।

জানা গেছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারী বাম জোটের নেতাকর্মীদের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ কয়েকজনকে লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ আটকে দেওয়ার পর বিক্ষোভকারীরা কাকরাইল মোড়েই বসে পড়েন। ফলে সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় আমার দেশের মোহনা, বিদেশিদের দেবো না; বাংলাদেশের প্রবেশদ্বার, বিদেশিদের হবে না; পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে নাসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা ভবন ঘেরাও করতে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে রওনা দেন। 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬