খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হলেন যুক্তরাজ্যের চিকিৎসক, চীন থেকে আসছেন চারজন

০৩ ডিসেম্বর ২০২৫, ০১:০২ PM
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্যিআসা যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্যিআসা যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) ডা. রিচার্ড বিলি নামের চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি হাসপাতালের চতুর্থ তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) যান।

জানা গেছে, চিকিৎসক সর্বশেষ মেডিকেল রিপোর্ট পরীক্ষা করবেন এবং চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মূল্যায়ন দেওয়ার আগে মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করবেন। ইতোমধ্যেই তিনি খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালে তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: আপাতত দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের, নেপথ্যে ৫ কারণ?

খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকেও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা এসে পৌঁছাবেন। তারা হলেন, ডা. কাই জিয়ানফাং, ডা. ইউয়ান জিন, ডা. ঝাং ইউহুই ও ডা. মেং হং।

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথিও সকালে  হাসপাতালে পৌঁছে সিসিইউতে যান। কর্মকর্তারা জানান, চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল সন্ধ্যার পরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা যেসব প্রতিষ্ঠান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবি, ঢাকা কলেজ ও আলিয়ার সংঘর্ষ ছাত্রদল সভাপতির নির্দেশেই হয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬