খালেদা জিয়াকে নিয়ে ব্রিফিংয়ের সময় কেঁদে ফেললেন ডা. জাহিদ

০২ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:১২ PM
ব্রিফিংয়ের সময় কেঁদে ফেললেন বিএনপি নেতা জাহিদ

ব্রিফিংয়ের সময় কেঁদে ফেললেন বিএনপি নেতা জাহিদ © টিডিসি ফটো

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানাতে গিয়ে সংবাদ ব্রিফিংয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ‘আমি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছাড়া কারো কোনো কথায় কান দেবেন না। সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।

এ সময় তিনি খালেদা জিয়ার জন্য দোয় চান। এছাড়াও তিনি বলেন, আমরা আশা করি এ যাত্রায় তিনি বেচেঁ ফিরবেন আমাদের কাছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড দেখছেন। যুক্তরাজ্য থেকে চিকিৎসক এলে দেখবেন। তারা প্রয়োজন মনে করলে বিদেশে পাঠানো হবে। মেডিকেল বোর্ড তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬