বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, শাস্তি দাবি করলেন অনন্য মামুন

৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩০ PM
অনন্য মামুন

অনন্য মামুন © ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যবিষয়ক সম্পাদক এবং কক্সবাজার-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান কাজলের একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, পবিত্র কোরআন শরিফে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন জিয়াউর রহমান।

লুৎফর রহমান কাজলের বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকে এমন সংবেদনশীল ধর্মীয় বিষয় নিয়ে ভুল তথ্য প্রচার করা অনৈতিক ও অবাঞ্ছিত।

এ প্রসঙ্গ উল্লেখ করে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের শাস্তির দাবি জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘দেশটা পুরা খিচুড়ি হয়ে গেছে। রাজনীতি করতে গিয়ে তারা ধর্মের বারোটা বাজায় দিচ্ছেন। সিওর থাকেন, এসব বাটপারদের জন্যই বিএনপির ভরাডুবি হবে।’

এছাড়া তিনি আরও বলেন, ‘ভণ্ড বাউলের যদি শাস্তি হয়ে থাকে, এসব ভণ্ড নেতাদেরও শাস্তি হওয়া দরকার।’

অনন্য মামুনের এই পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬