আবারও ডিআরইউর সভাপতি সালেহ আকন, সম্পাদক সোহেল

৩০ নভেম্বর ২০২৫, ০৮:০১ PM
আবু সালেহ আকন, মাইনুল হাসান সোহেল

আবু সালেহ আকন, মাইনুল হাসান সোহেল © সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবারও আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন। আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৫টায়। ভোট গণনা শেষে জানা গেছে, সভাপতি হিসেবে আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট। সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৭৫২ ভোট।

৭৭০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী আজাদ মাসুম। ৭৯২ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল। ৪০৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম জসিম। ৭২৯ ভোট পেয়ে নারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না। ৭৫০ ভোট পেয়ে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদ সোহেল। ৮১০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রুবেল। ৮১৫ ভোট পেয়ে আপ্যায়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল হক ভূঁইয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: মো, আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ মাইনুদ্দীন ও সুমন চৌধুরী।

মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান সমান ভোট পেয়েছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নবনির্বাচিত কমিটি। আজ রবিবার সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে রবিবার বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬