‘টাকা ছাপিয়ে ঋণ নিয়ে অর্থনীতি টেকসই হয় না, বিনিয়োগে নজর দেবে বিএনপি’

২৯ নভেম্বর ২০২৫, ১২:২০ PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি ফটো

টাকা ছাপিয়ে ঋণ নিয়ে অর্থনীতি টেকসই হয় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এ জন্য দরকার বিনিয়োগ। সে দিকে নজর দেবে বিএনপি।’ আজ রাজধানীতে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫-এ ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ সেশনে অংশ নিয়ে এসব কথা বলেন আমির খসরু।

পুঁজিবাজার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার ফলে চাপ পড়েছে ব্যাংক খাতে, এমন মন্তব্য করে আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পুঁজিবাজার চাঙা করা হবে। ক্যাপিটাল মার্কেটে গুরুত্ব দেয়া হবে। যারাই এক্সপোর্ট করবে, সবাইকে একই সুবিধা দেব, যাতে করে কোনো রপ্তানিকারক হয়রানির শিকার হবে না।’

আরও পড়ুন: সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

এ সময় রমজানে সামনে রেখে পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে কোনো জটিলতা বা সংকট নেই উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ডলারের ওপর চাপ কমেছে, আমদানি বেড়েছে। বর্তমানে খেলাপি ঋণ বড় মাথা ব্যথার বিষয়। খেলাপী ঋণ কমিয়ে আনতে সময় লাগবে অন্তত পাঁচ থেকে ১০ বছর।’

খেলাপিদের ধরতে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান ব্যবসায়ী এ কে আজাদ। তিনি উদাহরণ টানেন পাকিস্তানের পারভেজ মোশাররফের পদক্ষেপের।

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9