সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

২৯ নভেম্বর ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৫, ১১:২৩ AM
সিইসি এ এম এম নাসির উদ্দিন

সিইসি এ এম এম নাসির উদ্দিন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মক ভোটিং নিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার, সে বিষয়টি দেখতে চেয়েছে ইসি। গত ১৫ বছরে ভোট দেয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ। সেটা দেখাতে ও প্রক্রিয়া জানাতে মক ভোটিংয়ের আয়োজন। একসঙ্গে দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে, তা দেখা হচ্ছে।’

গণভোটের বিষয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, গণভোট নিয়ে সেভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি একসঙ্গে ব্যাপক প্রচারণা চালাবে, সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।’

আরও পড়ুন: দেশে ফিরতে বাধা হিসেবে যে বাস্তবতার কথা বললেন তারেক রহমান

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল না। এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী সক্রিয়াভাবে কাজ করছে। আগেও চুরি-ছিনতাই হয়েছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি আরও ভালো হবে।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬