বিএনপির প্রার্থী ফজলুর রহমান

জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন

২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ PM
বক্তব্য রাখছেন ফজলুর রহমান

বক্তব্য রাখছেন ফজলুর রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিলে বিষ খাবেন বলার পর আবারও ভোটারদের সতর্ক করলেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। জামায়াতকে ভোট দিলে ভোটাররা তার মৃতদেহ পাবে বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন? আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, আমি সাধারণ মানুষের ছেলে। যারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না, আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন-মৃত্যুর রিক্স নিয়ে বাম হাতের আঙুলটা তুলে আমি বললাম-এই রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু জীবিত আছি রে। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ হবে আমাদের।

তিনি বলেন, কালকেও আমাকে অন্তত ১০০টা বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা। সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমি তো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধবিরোধীদেরকে বকি নাই। ৫ আগস্টের পর তারা বলতে শুরু করল, ১৯৪৭ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর ২০২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তর সনে একটা গন্ডগোল হইছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিসিলো, একাত্তর সনে কোন মুক্তিযুদ্ধ হয় নাই।

বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা বলেন, আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো আমি হইলাম ‘ফজা পাগলা’। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তারা হল স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন? আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি।

অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি 
  • ২২ মে ২০২৬
হামলা করে ফোন-মানিব্যাগ নিয়ে গেছে ছাত্রদল, আহত ১৭
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের পরই শুরু হয় হামলা, …
  • ২২ মে ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই জুনিয়র লোন অফিসার নিয়োগ দেবে আশা, পদ ২৩৫, আব…
  • ২২ মে ২০২৬
মিরসরাইয়ে চারদিনের ব্যবধানে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর 
  • ২২ মে ২০২৬
জাবিপ্রবির ৩ শিক্ষার্থীর তৈরি অ্যাপসে অনলাইনেই মিলবে ফলাফল …
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081