আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন: ফজলুর রহমান

২৬ আগস্ট ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৪:২৮ PM
অ্যাডভোকেট ফজলুর রহমান

অ্যাডভোকেট ফজলুর রহমান © ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য পদ স্থগিতের পর অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আমি স্বাধীনতার পক্ষের লোক, আল্লাহ যেন আমৃত্যু সেখানে অটল রাখার তৌফিক দেন।’

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দলীয় পদ স্থগিতের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। পোস্টে ফজলুর রহমান আরও লিখেছেন, ‘আমি আমার দলের প্রতি শ্রদ্ধাশীল।’

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় গত রবিবার অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়।

আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নোটিশের লিখিত জবাব জমা দেন ফজলুর রহমান। তবে জবাব ‘সন্তোষজনক’ না হওয়ায় আগামী তিন মাসের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের সব ধরনের পদ স্থগিত করে বিএনপি। একইসঙ্গে তাকে এখন থেকে টকশো বা সামাজিক মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সর্তক থাকার পরামর্শও দেওয়া হয়।

স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬
টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬