একদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্তে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি: খেলাফত মজলিস

১৩ নভেম্বর ২০২৫, ০৭:২৮ PM
খেলাফত মজলিসের লোগো

খেলাফত মজলিসের লোগো © সংগৃহীত ছবি

একদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্তে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
 
বিবৃতিতে খেলাফত মজলিস আমীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশ জারির সিদ্ধান্ত ইতিবাচক এবং জন অভিপ্রায়ের বহিঃপ্রকাশ । এটি জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি। 

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়কে সংকটে রেখে আমি চলে যাব না: ড. নিয়াজ আহমেদ খান

তিনি বলেন, কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত যথার্থ নয়। কারণ এতে সনদ বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ হবে। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে কিনা সে প্রশ্নও রয়েছে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আরো জটিলতা সৃষ্টি হতে পারে। জাতীয় জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নে সরকার আন্তরিক হলে গণভোট জাতীয় নির্বাচনের আগে করা সম্ভব।

একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950