বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা, ভোলা সদর বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত

০২ নভেম্বর ২০২৫, ০১:৪৩ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০২:০৭ AM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোলা শহরের নতুন বাজার এলাকায় শনিবার (১ নভেম্বর) দুপুরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

এ ঘটনায় ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপি’র কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে। খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পি-কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬