গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ৭ কমিটি গঠন বিএনপির

০১ নভেম্বর ২০২৫, ০৬:২৪ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ গভীর করতে শক্তিশালী ৭টি কমিটি গঠন করেছে বিএনপি। আজ শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতিমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দ্বারা অনুমোদিত হয়েছে। 

সাত টিম ও টিম প্রধানের নামগুলো হলো- মুখপাত্র:  ড. মাহদী আমিন; প্রেস : ড. সালেহ শিবলী; টিভি ও রেডিও : ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল; বিএনপি  গ্রাসরুটস নেটওয়ার্ক : ড. জিয়াউদ্দিন হায়দার; অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক - এ কে এম ওয়াহিদুজ্জামান;  কনটেন্ট জেনারেশন : ড. সাইমুম পারভেজ ; রিসার্চ ও মনিটরিং : রেহান আসাদ। 

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬