গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতিসহ ৪৯ নেতার একযোগে পদত্যাগ

২৭ অক্টোবর ২০২৫, ০১:২৪ PM
গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ © সংগৃহীত

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের সদ্য ঘোষিত জেলা কমিটি থেকে সভাপতি মো. আল আমিন সরদারসহ ৪৯ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা অভিযোগ করেছেন, কমিটি গঠনের সময় বিভাগীয় উপ-কমিটি স্বেচ্ছাচারিতা, পক্ষপাত ও স্বজনপ্রীতি করেছে।

গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাতে সভাপতি মো. আল আমিন সরদারসহ জেলা কমিটির ৪৯ জন সদস্য কেন্দ্রীয় কমিটির ই-মেইলে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠান। সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৩ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। অভিযোগ করা হয়, কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করা হয়নি। পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বঞ্চিত করে কিছু বিতর্কিত ও ভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে আসা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, যা গণঅধিকার পরিষদের নীতি ও আদর্শের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে ন্যায্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন নেই, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি।‘

এ বিষয়ে পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, ‘নতুন জেলা কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে, অথচ নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এতে নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। বিভাগীয় উপ-কমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণেই আমরা পদত্যাগ করেছি।‘

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9