নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

৩১ আগস্ট ২০২৫, ০৮:২৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান শনিবার (৩০ আগস্ট) রাতে বলেন, হামলায় আহত নুরুল হক নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি নুরুল হক নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।

নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তা…
  • ২০ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছক জানালেন সিমন্স
  • ২০ আগস্ট ২০২৬