গণ অধিকার ও এনসিপির একীভূত হওয়া নিয়ে যা বললেন সারজিস

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ PM
এনসিপি নেতা সারজিস

এনসিপি নেতা সারজিস © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণ অধিকার পরিষদ ও এনসিপির সম্ভাব্য একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সমমনা তরুণ প্রজন্মের রাজনৈতিক দল। তাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের মানুষ তরুণদের একসঙ্গে দেখতে চায়। রাজনৈতিক পর্যায়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, মাঠপর্যায়ের মানুষও একত্রিত হবে। আশা করি, আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে জনগণের সমর্থন অর্জন করে সংসদে প্রতিনিধিত্ব করব।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড় ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও খালিদ স্পিকস আয়োজিত জেলা পর্যায়ের ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে একদিনব্যাপী বিতর্ক উৎসবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে তারা শাপলা প্রতীক দেবে না। এর মানে স্পষ্ট—চাপের মুখেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। অথচ আইনগত কোনো বাধা নেই। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কমিশনের নিরপেক্ষ থাকার কথা ছিল। কিন্তু প্রতীক বরাদ্দের মতো বিষয়ে চাপের কাছে নতি স্বীকার করলে নির্বাচনের স্বচ্ছতা শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হবে।’

আওয়ামী লীগকে একেবারে অচলাবস্থায় পড়া দল হিসেবে দাবি করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশে শেষ। তারা পাচার করা অর্থ দিয়ে মাঝেমধ্যে ভাড়া করা লোকজন দিয়ে মিছিল করায়। এগুলো আওয়ামী লীগের নিজস্ব মিছিল নয়। অনেক সময় বলা হয় আওয়ামী লীগ ৩০ বা ৫০ শতাংশ জনপ্রিয়। আসলে এমন কোনো সময়ই আওয়ামী লীগে এত মানুষ ছিল না। যদি থাকত, তবে জুলাই অভ্যুত্থানের সময় তারা মাঠে নামত।’

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950