দলের লোগো পরিবর্তন নিয়ে যা জানালেন জামায়াত সেক্রেটারি

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ PM
জামায়াতের লোগো ও ভাইরাল হওয়া নতুন লোগো

জামায়াতের লোগো ও ভাইরাল হওয়া নতুন লোগো © সংগৃহীত ও সম্পাদিত

প্রায় এক দশক পর আবার লোগো পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ ২০১৬ সালে লোগো পরিবর্তনের পর দীর্ঘদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকায় স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমানের পেছনে দেখা যায় নতুন লোগো ও পতাকা। 

লোগো পরিবর্তনের ব্যাপারে জানতে চাইলে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা লোগো পরিবর্তনের কাজ করছি, এটা সত্যি। তবে আপনারা যেটা দেখেছেন, সেটি এখনো চূড়ান্ত নয়।’

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া ৫ হাজার প্রার্থীর কপাল খুলছে

তিনি বলেন, ‘লোগোতে আরও কিছু পরিবর্তন ও সংযোজন করা হবে। আমরা বিভিন্ন বিকল্পের মধ্য থেকে একটি লোগো খুব শিগগিরই চূড়ান্ত করব। চূড়ান্ত সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

ভাইরাল হওয়া লোগোটিতে সবুজ রঙের পটভূমির মাঝে কিতাবের ওপর উদিত সূর্য এবং তার ওপরে একটি কলম স্থাপন করা হয়েছে। কলমটিকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কিতাবের দুই পাশে দেখা গেছে একটি অর্ধপরিবৃত্ত, যা প্রতীকীভাবে প্রবেশদ্বারের রূপ ধারণ করেছে।

এর আগে ২০১৬ সালে গম্বুজের মধ্যে ‘আল্লাহ’ লেখা ও দলীয় প্রতীক সম্বলিত একটি লোগো ব্যবহার করা হয়েছিল, যেখানে নিচে লেখা ছিল ‘আকিমুদ দ্বীন’ (দ্বীন প্রতিষ্ঠা কর)। একই বছরের ৭ জুন এক পর্যায়ে লাল-সবুজ ব্যাকগ্রাউন্ডে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা একটি সংস্করণও ব্যবহার শুরু হয়, তবে কোনো সময়েই লোগো পরিবর্তন বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9