‘মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেবে জামায়াত’

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের © ফাইল ছবি

ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যাকাতের অর্থনৈতিক ব্যবহার প্রসঙ্গে ড. তাহের বলেন, অফিশিয়ালি জাকাত আদায় হলে তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব। শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বের যেসব দেশে বিপুল পরিমাণ জাকাত আদায় হয়, তা বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে। এতে হাজার হাজার কোটি টাকার তহবিল তৈরি হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তাহের এসব কথা বলেন।

জাকাতের বিষয়ে উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, একজন যুবককে যদি যাকাত থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় এবং সেই টাকায় ১০টি বাদামের ব্যবসার কার্ট চালু করা হয়, তবে প্রতিদিন অন্তত ১০ জনের কর্মসংস্থান হবে। প্রতিটি কার্টে ২০,০০০ টাকা পুঁজি দিয়ে প্রতিদিন ৭০০–৮০০ টাকা আয় সম্ভব। ফলে মাস শেষে শুধু একজন পরিচালকেরই আয় হবে ৯০ হাজার টাকা। এভাবে যাকাতের টাকা দিয়ে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা যাবে।

তাহের এ সময় প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বলেন, আন্দোলন ও সংগ্রামে প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছেন, মানুষকে উজ্জীবিত করেছেন- তা প্রশংসার চেয়েও বড় অবদান। যারা রক্ত দিয়েছেন, কলমে লড়েছেন, জীবন দিয়েছেন— তাদের নাম ইতিহাসে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে লেখা থাকবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬