জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ AM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু © সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে তিনি জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় তারা একসঙ্গে সকালের নাস্তাও করেন। 

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে বলে রাষ্ট্রদূথ জানান। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ৫৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটিতেও নেই নারী উপাচার্য

আলোচনাকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

২ জুন থেকে প্রথমবর্ষের ক্লাস শুরুর নোটিশ, ছুটিই শেষ হবে ৬ জ…
  • ২৪ মে ২০২৬
কোরবানির হাট কাঁপাচ্ছে ৪৩ মণ ওজনের ‘ঈশা খাঁ’
  • ২৪ মে ২০২৬
আমার কোনো ক্ষতি হলে এর দায় আমির হামজাকে নিতে হবে: রাশেদ
  • ২৪ মে ২০২৬
ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার
  • ২৪ মে ২০২৬
ঢাবিতে কেন্দ্রীয় ঈদ জামাত দুটি, পুরোনো তিন হলের সময়ও প্রকাশ
  • ২৪ মে ২০২৬
পুলিশ পরিচয়ে প্রতারণা, অতঃপর...
  • ২৪ মে ২০২৬